
নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.): দেশের তিন রাজ্যের তিনটি বিধানসভা আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ জুলাই বিহার, মধ্যপ্রদেশ এবং গুজরাটের একটি করে শূন্য আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেগুলো যথাক্রমে বিহারের বাঁকিপুর, মধ্যপ্রদেশের দাতিয়া এবং গুজরাটের মাঞ্জালপুর। নির্বাচনের ফল ঘোষণা করা হবে ৩ আগস্ট। উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে আগামী ৬ জুলাই।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিভিন্ন কারণে এই তিনটি আসন শূন্য হয়ে পড়েছিল। নিতিন নবীনের পদত্যাগের কারণে বাঁকিপুর আসনটি শূন্য হয়। বিধায়ক রাজেন্দ্র ভাটিকে নির্বাচন কমিশন অযোগ্য ঘোষণা করায় দাতিয়া আসনটি শূন্য হয়। যোগেশ প্যাটেলের প্রয়াণের ফলে মাঞ্জালপুর আসনটি শূন্য হয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ