প্রতিকূল আবহাওয়া, ওড়িশা সফর বাতিল অমিত শাহের
ভুবনেশ্বর, ২ জুলাই (হি.স.): ওড়িশায় একটানা মুষলধারে বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দু''দিনের ওড়িশা সফর বাতিল হয়েছে। শুক্রবার থেকে এই সফর হওয়ার কথা ছিল। বিজেপি সাংসদ প্রদীপ পুরোহিত সফর স্থগিত হওয়ার বিষয়
অমিত শাহ


ভুবনেশ্বর, ২ জুলাই (হি.স.): ওড়িশায় একটানা মুষলধারে বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দু'দিনের ওড়িশা সফর বাতিল হয়েছে। শুক্রবার থেকে এই সফর হওয়ার কথা ছিল। বিজেপি সাংসদ প্রদীপ পুরোহিত সফর স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রদীপ পুরোহিত জানান, রাজ্যে খারাপ আবহাওয়া এবং একটানা বৃষ্টির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অমিত শাহের এই সফরকালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচির পাশাপাশি ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কর্মসূচি হওয়ারও কথা ছিল। তবে, প্রতিকূল আবহাওয়ার কারণে তাঁর এই সফর স্থগিত করা হয়েছে। প্রদীপ পুরোহিত বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর কর্মসূচির নতুন দিনক্ষণ ঘোষণা করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande