“ইসলাম নিয়ে সত্য বলা আজও জীবনের ঝুঁকি”, কটাক্ষ তসলিমার
কলকাতা, ২১ জুলাই (হি স): “ইসলাম সম্পর্কে সত্য কথা বলেছি বলে তারা আমার মুণ্ডু কেটে নিতে চায়। ইসলাম নিয়ে সত্য বলা আজও জীবনের ঝুঁকি।” সোমবার গভীর রাতে সামাজিক মাধ্যমে এভাবে তোপ দাগলেন চিকিৎসক-লেখিকা তসলিমা নাসরিন। তিনি লিখেছেন, “আমি কেন কলকাতায় যেত
তসলিমা নাসরিন


কলকাতা, ২১ জুলাই (হি স): “ইসলাম সম্পর্কে সত্য কথা বলেছি বলে তারা আমার মুণ্ডু কেটে নিতে চায়। ইসলাম নিয়ে সত্য বলা আজও জীবনের ঝুঁকি।” সোমবার গভীর রাতে সামাজিক মাধ্যমে এভাবে তোপ দাগলেন চিকিৎসক-লেখিকা তসলিমা নাসরিন।

তিনি লিখেছেন, “আমি কেন কলকাতায় যেতে পারছি? সেকুলার মিশন আমাকে আমন্ত্রণ জানিয়েছে বলে? না, শুধু আমন্ত্রণের কারণে নয়। আমন্ত্রণটি উপলক্ষ; কিন্তু আমার যাওয়া সম্ভব হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আমাকে নিরাপত্তা দিচ্ছে বলে। নিরাপত্তা না পেলে আমার পক্ষে কলকাতায় যাওয়া সম্ভব হতো না। এ জন্য আমি পশ্চিমবঙ্গ সরকারের প্রতি কৃতজ্ঞ।

কিন্তু কেন আমার নিরাপত্তার প্রয়োজন হয়? কেন আমি আর দশজন মানুষের মতো যে কোনও শহরে, যে কোনও রাজ্যে অবাধে ঘুরে বেড়াতে পারি না? কারণ ইসলামি জঙ্গি ও জিহাদিরা আমাকে হত্যা করতে চায়। ইসলাম সম্পর্কে সত্য কথা বলেছি বলে তারা আমার মুণ্ডু কেটে নিতে চায়। ইসলাম নিয়ে সত্য বলা আজও জীবনের ঝুঁকি।

মুসলিম সমাজ যেদিন মুক্তচিন্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং ধর্মের সমালোচনাকে সভ্য সমাজের স্বাভাবিক অধিকার হিসেবে মেনে নেবে, সেদিন ইসলামের সংস্কারক, মুক্তচিন্তক ও নাস্তিকদের নিরাপত্তা নিয়ে আর কাউকে দুশ্চিন্তা করতে হবে না।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande