শ্রী শ্রী মা সারদা দেবীর তিরোধান দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ২০ জুলাই (হি. স.) : প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক পেজে সোমবার লিখেছেন যে - শ্রী শ্রী মা সারদা দেবীর তিরোধান দিবসে জানাই সশ্রদ্ধ প্রণাম। সারদা মায়ের জীবনীকারদের অভিমত হল যে - গার্হস্থ্য ও সন্ন্যাস জীবনের আদর্শ স্থাপন
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য


কলকাতা, ২০ জুলাই (হি. স.) : প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক পেজে সোমবার লিখেছেন যে - শ্রী শ্রী মা সারদা দেবীর তিরোধান দিবসে জানাই সশ্রদ্ধ প্রণাম। সারদা মায়ের জীবনীকারদের অভিমত হল যে - গার্হস্থ্য ও সন্ন্যাস জীবনের আদর্শ স্থাপন করার জন্য তারা উভয়ে অবিচ্ছিন্ন ব্রহ্মচর্যের অনুশীলন করে জীবনযাপন করতেন। শ্রী রামকৃষ্ণের মৃত্যুর পর অবশিষ্ট জীবন সারদা দেবী অতিবাহিত করেন জয়রামবাটি ও কলকাতার উদ্বোধন ভবনে। তাঁর সমগ্র জীবন ছিল স্বামী, ভ্রাতা ও তাঁর পরিবারবর্গ। ১৯২০ সালের ২০ জুলাই উদ্বোধন কার্যালয় ভবন(মায়ের বাড়ি), সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande