পড়লো শেয়ার বাজার, নামলো টাকাও
মুম্বই, ২০ জুলাই (হি.স.): বিশ্ব বাজারে ভূ-রাজনৈতিক অস্থিরতার জেরে সোমবার ভারতীয় শেয়ার বাজারে পতন দেখা গেল। আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে তৈরি হওয়া উত্তেজনা এবং বিশ্ববাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধির ফলে দেশের শেয়ার বাজারে ধাক্কা লাগে এদিন। বোম্বে
ডলার টাকা


মুম্বই, ২০ জুলাই (হি.স.): বিশ্ব বাজারে ভূ-রাজনৈতিক অস্থিরতার জেরে সোমবার ভারতীয় শেয়ার বাজারে পতন দেখা গেল। আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে তৈরি হওয়া উত্তেজনা এবং বিশ্ববাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধির ফলে দেশের শেয়ার বাজারে ধাক্কা লাগে এদিন। বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স ৪৪২.৯৩ পয়েন্ট কমে ৭৭,৭০৮.৫২ পয়েন্টে থিতু হয়। একই পদাঙ্ক অনুসরণ করে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি-ও| এই সূচক ৯৫.৮০ পয়েন্ট হ্রাস পেয়ে ২৪,২৩৮.৫০ পয়েন্টে এসে এদিনের লেনদেন স্থির হয়।

শেয়ার বাজারের পাশাপাশি ধাক্কা খেয়েছে ভারতীয় মুদ্রাও। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ার ফলে বিশ্ববাজারে ডলারের চাহিদা আকাশছোঁয়া হয়ে উঠেছে। ফলে, এদিন মার্কিন ডলারের দিকে ঝুঁকেছেন লগ্নিকারীরা। সোমবার লেনদেনের শেষে ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম ১৪ পয়সা হ্রাস পেয়েছে। ফলে আমেরিকার মুদ্রার বিনিময় মূল্য সাময়িকভাবে দাঁড়িয়েছে ৯৬.৪৪ টাকা। টাকার এই পতন দেশের আমদানি খরচ আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বাজার বিশেষজ্ঞরা।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande