
শিমলা, ২৩ জুলাই (হি. স.): হিমাচল প্রদেশের শিমলায় বড় সাফল্য পুলিশ । একটি ঘর থেকে চুরি হওয়া তিনটি ল্যাপটপের মামলার সমাধান করেছে এবং চণ্ডীগড় থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ চুরি হওয়া তিনটি ল্যাপটপও উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত অভিযুক্তের নাম কার্তিক সিং (২৬)। তিনি কুল্লু জেলার নির্মণ্ডের বাসিন্দা।মালিয়ানার বাসিন্দা অমিতের অভিযোগের ভিত্তিতে ২১ জুলাই শিমলা থানায় মামলা দায়ের করা হয়। অভিযোগকারী পুলিশকে জানান যে তার ঘর থেকে তিনটি ল্যাপটপ চুরি হয়ে গেছে। পুলিশ সেই বিষয়ে তদন্ত শুরু করেছে। এরপরে, ২২ জুলাই চণ্ডীগড়ের মণিমাজরায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তের কাছ থেকে চুরি করা তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানান, অভিযুক্তকে রিমান্ডের জন্য আদালতে হাজির করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন