অভিনব উদ্যোগে কন্যা সন্তানের জন্মদিন, রক্তদান শিবির-অঙ্কন প্রতিযোগিতা-বৃক্ষরোপণে সমাজ সচেতনতার বার্তা
আরামবাগ , ২৩ জুলাই (হি.স.): গোঘাটের গোলপুর গ্রামের দে পরিবারের উদ্যোগে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে পালিত হল তাদের একমাত্র কন্যা সৌরতির দ্বিতীয় জন্মদিন। কেক কাটা বা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পরিবর্তে সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিত
জন্মদিন উপলক্ষে   বৃক্ষরোপণ


আরামবাগ , ২৩ জুলাই (হি.স.): গোঘাটের গোলপুর গ্রামের দে পরিবারের উদ্যোগে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে পালিত হল তাদের একমাত্র কন্যা সৌরতির দ্বিতীয় জন্মদিন। কেক কাটা বা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পরিবর্তে সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিতেই এই অভিনব উদ্যোগ গ্রহণ করেন সৌরভ দে ও লিপিকা দে।

জন্মদিন উপলক্ষে সকালে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। পাশাপাশি এলাকার কচিকাঁচাদের নিয়ে অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা। পরিবেশ রক্ষার বার্তা দিতে বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়।

দে পরিবারের সদস্যরা জানান, আগামী প্রজন্মের শিশুদের ছোটবেলা থেকেই সমাজসেবা, মানবিক মূল্যবোধ ও পরিবেশ সচেতনতার শিক্ষা দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। জন্মদিন শুধু আনন্দ-উৎসবের মধ্যেই সীমাবদ্ধ না রেখে সমাজের কল্যাণে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। তাঁদের মতে, এ ধরনের সামাজিক উদ্যোগ অন্য পরিবারগুলোকেও অনুপ্রাণিত করবে এবং জন্মদিন উদযাপনের ক্ষেত্রে এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande