মাইক প্রচার করে দিন ঘোষণা করা হলেও আয়ুষ্মান ভারতের ছবি না তোলায় বিক্ষোভ আরামবাগের তিরোল পঞ্চায়েতে
আরামবাগ ,২৫ জুলাই (হি.স.) : শনিবার আরামবাগ বিধানসভার তিরোল গ্রাম পঞ্চায়েতে আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য উপভোক্তাদের ছবি তোলার দিন ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী সকাল থেকেই পঞ্চায়েত চত্বরে বহু সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। কিন্তু বেলা ১২ট
তিরোল গ্রাম পঞ্চায়েত


আরামবাগ ,২৫ জুলাই (হি.স.) : শনিবার আরামবাগ বিধানসভার তিরোল গ্রাম পঞ্চায়েতে আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য উপভোক্তাদের ছবি তোলার দিন ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী সকাল থেকেই পঞ্চায়েত চত্বরে বহু সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। কিন্তু বেলা ১২টা পেরিয়ে গেলেও ছবি তোলার কাজ শুরু না হওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।

দীর্ঘক্ষণ অপেক্ষার পর পরিষেবা না পেয়ে বিক্ষোভে সামিল হন উপস্থিত সাধারণ মানুষ। তাঁদের অভিযোগ, নির্ধারিত দিনে ডাকা হলেও সময়মতো কোনও ব্যবস্থা করা হয়নি। ফলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চরম ভোগান্তির শিকার হতে হয়েছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পঞ্চায়েতের আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত জানা যায়, এদিন আর আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য কোনও ছবি তোলার কাজই হয়নি। ফলে পরিষেবা না পেয়েই হতাশ হয়ে বাড়ি ফিরে যান বহু মানুষ।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের দাবি, ভবিষ্যতে নির্ধারিত দিনে যাতে এ ধরনের হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande