ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ রাষ্ট্রপতির, শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব প্রহ্লাদ যোশীর হাতে
নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে সংবিধানের ৭৫(২) ধারার অধীনে অবিলম্বে কার্যকরভাবে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ধর্মেন্দ্র প্রধা
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ রাষ্ট্রপতির, শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব প্রহ্লাদ যোশীর হাতে


নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে সংবিধানের ৭৫(২) ধারার অধীনে অবিলম্বে কার্যকরভাবে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করা হয়েছে। তাঁর পরিবর্তে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে তাঁর বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার রাষ্ট্রপতি ভবনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি ধর্মেন্দ্র প্রধানের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা গ্রহণ করেছেন। একই সঙ্গে প্রহ্লাদ যোশীকে তাঁর বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসেবে শিক্ষামন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে।

কর্নাটকের ধারওয়াড়ের পাঁচ বারের সাংসদ প্রহ্লাদ যোশী বর্তমানে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন দফতরের দায়িত্বে রয়েছেন।

উল্লেখ্য, শনিবারই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র নেতৃত্বে দেশজুড়ে চলা শিক্ষার্থী আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। নিট প্রশ্নপত্র ফাঁস-সহ পরীক্ষা ব্যবস্থার একাধিক অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। পরে শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের অপসারণের দাবিও জোরালো হয়।

ইস্তফার পর ধর্মেন্দ্র প্রধান বলেন, এটি তাঁর কাছে ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়। গত ১০ দিনে ঘটে যাওয়া ধারাবাহিক ঘটনাবলিতে তিনি উদ্বিগ্ন। দেশের শিক্ষার্থীদের স্বার্থ এবং শিক্ষা ব্যবস্থার বৃহত্তর স্বার্থে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরই তাঁর বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব প্রহ্লাদ যোশীর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande