বাহরাইচে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
বাহরাইচ, ২৫ জুলাই (হি. স.): উত্তর প্রদেশের বাহরাইচ জেলায় এক যুবকের ঝুলন্ত মৃত উদ্ধার হয়েছে। শুক্রবার রাতে জেলার বিশেষ্বরগঞ্জ থানার লাকায় ঘটনাটি ঘটেছে। একটি খালের পাড়ে আমগাছে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছ
বাহরাইচে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার


বাহরাইচ, ২৫ জুলাই (হি. স.): উত্তর প্রদেশের বাহরাইচ জেলায় এক যুবকের ঝুলন্ত মৃত উদ্ধার হয়েছে। শুক্রবার রাতে জেলার বিশেষ্বরগঞ্জ থানার লাকায় ঘটনাটি ঘটেছে। একটি খালের পাড়ে আমগাছে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম সুরেশ যাদবের (৩২), মথুরা পূর্ব গ্রামের বাসিন্দা । মরদেহ রানিয়ানপুর-কাহরান পূর্ব গ্রামের কাছে একটি খালের পাড়ে আমগাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। শনিবার সকালে গ্রামবাসীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে। পরে, মরদেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের পর ফরেনসিক প্রমাণ এবং অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। কী পরিস্থিতিতে ওই যুবক এই চরম পদক্ষেপটি নিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande