
নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে বীর সেনানীদের বীরত্বকে স্মরণ করেছেন। রবিবার সকালে মাইক্রোব্লগিং সাইট এক্স-এ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, কার্গিল বিজয় দিবস ভারতীয় সেনার অদম্য সাহস ও অসাধারণ বীরত্বের প্রতীক।
অমিত শাহ আরও জানান, ১৯৯৯ সালে হিমালয়ের দুর্গম ও বরফাচ্ছাদিত উচ্চ পার্বত্য অঞ্চলে শত্রুর সুবিধাজনক অবস্থান এবং প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও, আমাদের সাহসী সৈন্যরা 'অপারেশন বিজয়'-এর মাধ্যমে শত্রুকে নত হতে বাধ্য করেছিল। 'কার্গিল বিজয় দিবস'-এ আমি সেইসব বীরদের স্মরণ করছি ও তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, যাঁরা নিজেদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে দেশের অখণ্ডতা রক্ষা করেছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ