তামিলনাড়ুর বিরুধুনগরে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, মৃত দুই
বিরুধুনগর, ২৬ জুলাই (হি.স.): তামিলনাড়ুর বিরুধুনগরে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণের ঘটনায় দু''জন প্রাণ হারিয়েছেন। রবিবার তামিলনাড়ুর দক্ষিণাঞ্চলীয় বিরুধুনগর জেলার শিবকাশির কাছে সেঙ্গালমামপট্টি গ্রামে একটি অবৈধ ও অস্থায়
তামিলনাড়ুর বিরুধুনগরে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, মৃত দুই


বিরুধুনগর, ২৬ জুলাই (হি.স.): তামিলনাড়ুর বিরুধুনগরে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণের ঘটনায় দু'জন প্রাণ হারিয়েছেন। রবিবার তামিলনাড়ুর দক্ষিণাঞ্চলীয় বিরুধুনগর জেলার শিবকাশির কাছে সেঙ্গালমামপট্টি গ্রামে একটি অবৈধ ও অস্থায়ী বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে দু'জন শ্রমিক নিহত এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। টিনের তৈরি অস্থায়ী শেডের নিচে বেশ কয়েকজন শ্রমিক বাজি তৈরির কাজ করছিলেন। সেই সময় রাসায়নিক পদার্থ নাড়াচাড়ার সময় ঘর্ষণের ফলে হঠাৎ আগুন লেগে যায় এবং প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়।

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে তা অনুভূত হয় এবং পুরো এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনী ও উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের সময় দু'টি অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য সেগুলিকে সরকারি হাসপাতালে পাঠানো হয়।

উদ্ধার হওয়া শ্রমিকদের মধ্যে কয়েকজনের শরীরের প্রায় ৮০-৯০ শতাংশ পুড়ে গিয়েছিল; তাঁদের গুরুতর অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে এবং পুলিশ একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande