দ্রাসে কার্গিল বিজয় দিবস উদযাপন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন
দ্রাস, ২৬ জুলাই (হি.স.): কার্গিলের দ্রাসে রবিবার আয়োজিত হয় ২৭-তম কার্গিল বিজয় দিবস। এ দিন সকালে কার্গিল যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ। কার্গিল যুদ্ধ স্মারকে পুষ্পস্তবক অর
দ্রাসে কার্গিল বিজয় দিবস উদযাপন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন


দ্রাস, ২৬ জুলাই (হি.স.): কার্গিলের দ্রাসে রবিবার আয়োজিত হয় ২৭-তম কার্গিল বিজয় দিবস। এ দিন সকালে কার্গিল যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ। কার্গিল যুদ্ধ স্মারকে পুষ্পস্তবক অর্পণ করেন তাঁরা। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের সুরক্ষা নিশ্চিত করতে যে সব বীর জওয়ান আত্মবলিদান দিয়েছিলেন, পুরো দেশ মনে রেখেছে তাঁদের সেই সাহসিকতা।

দ্রাসের কার্গিল যুদ্ধ স্মৃতিসৌধে ‘ভিজিটরস বুক’-এ স্বাক্ষর করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি কার্গিল যুদ্ধ স্মারকের ভার্চুয়াল পোর্টাল উদ্বোধন করেন। পরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দ্রাসের কার্গিল যুদ্ধ স্মৃতিসৌধে আয়োজিত কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন বলেন, কার্গিল যুদ্ধ ভারতের জন্য কেবল একটি সামরিক ও কূটনৈতিক বিজয়ই ছিল না; এটি ছিল এমন এক মুহূর্ত যখন সমগ্র বিশ্ব ভারতীয় সৈন্যদের অদম্য সাহস ও বীরত্বের সাক্ষী হয়েছিল। কার্গিল যুদ্ধে ভারতীয় সৈন্যদের সেই বীরত্ব এমন এক ইতিহাস সৃষ্টি করেছে, যা প্রতিটি ভারতীয়র জন্য গর্বের বিষয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande