কার্গিল বিজয় দিবসে বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন রাজনাথ সিং-এর
নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): কার্গিল বিজয় দিবসে বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনীর অদম্য সাহস, আত্মত্যাগ এবং অবিচল সংকল্প ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, কর্তব্যের প্রতি নিষ্ঠা এব
রাজনাথ সিং


নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): কার্গিল বিজয় দিবসে বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনীর অদম্য সাহস, আত্মত্যাগ এবং অবিচল সংকল্প ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, কর্তব্যের প্রতি নিষ্ঠা এবং মাতৃভূমির জন্য সর্বস্ব উৎসর্গ করার চেতনায় অনুপ্রাণিত করতে থাকবে।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রবিবার এক্স মাধ্যমে জানিয়েছেন, কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে আমি সেইসব বীর সৈনিকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি যাঁরা মাতৃভূমির সুরক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন। ১৯৯৯ সালে কার্গিলের দুর্গম পর্বতশৃঙ্গে যাঁরা অসামান্য বীরত্বের পরিচয় দিয়েছিলেন, সেই সব সাহসী সৈনিকের কাছে দেশ চিরকাল কৃতজ্ঞ ও ঋণী হয়ে থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande