ভারত যখন বিশ্বকে সফটওয়্যার সরবরাহ করছে, পাকিস্তান জোগান দিচ্ছে সন্ত্রাসবাদ : রাজনাথ সিং
দ্রাস, ২৬ জুলাই (হি.স.): সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে তুলোধনা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রবিবার কার্গিলের দ্রাসে আয়োজিত কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠান থেকে রাজনাথ সিং বলেন, ভারত যখন বিশ্বকে সফটওয়্যার সরবরাহ করছে, পাকিস্তান জোগান দিচ্ছে স
রাজনাথ সিং


দ্রাস, ২৬ জুলাই (হি.স.): সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে তুলোধনা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রবিবার কার্গিলের দ্রাসে আয়োজিত কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠান থেকে রাজনাথ সিং বলেন, ভারত যখন বিশ্বকে সফটওয়্যার সরবরাহ করছে, পাকিস্তান জোগান দিচ্ছে সন্ত্রাসবাদ।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, এখন ভারত যখন উদ্ভাবনের পথে এগিয়ে চলেছে, তখন পাকিস্তান অনুপ্রবেশের নতুন নতুন উপায় খুঁজছে। ভারত যখন জাহাজ তৈরির নকশা করছে, পাকিস্তান তখন সন্ত্রাসবাদের নকশা তৈরিতে ব্যস্ত। ভারত যখন স্টার্টআপের জন্য অনুকূল পরিবেশ গড়ে তুলছে, পাকিস্তান তখন গড়ে তুলছে সন্ত্রাসবাদের পরিবেশ। ভারত যখন সেমিকন্ডাক্টর তৈরি করছে, পাকিস্তান তখন আত্মঘাতী বোমারু তৈরি করছে। ভারত মহাকাশ অভিযানের জন্য পরিচিত, আর পাকিস্তান চালাচ্ছে প্রক্সি অভিযান। ভারত যখন মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে, পাকিস্তান তখন সীমান্তে সন্ত্রাসী পাঠাতে ব্যস্ত।

রাজনাথ আরও বলেন, ভারত যখন বিশ্বকে সফটওয়্যার সরবরাহ করছে, পাকিস্তান তখন জোগান দিচ্ছে সন্ত্রাসবাদ। ভারত যখন ডেটা সেন্টার গড়ে তুলছে, পাকিস্তান তখন গড়ে তুলছে উগ্রবাদ বিস্তারের কেন্দ্র। ভারত যখন ইউপিআই-এর মাধ্যমে বিশ্বকে সংযুক্ত করছে, পাকিস্তান তখন হাওয়ালা-র মাধ্যমে সন্ত্রাসবাদকে সংযুক্ত করছে। আমাদের পথ ভিন্ন। পাকিস্তান যদি হীন ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের অগ্রযাত্রায় বাধা দেওয়ার চেষ্টা করে, তবে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande