ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে, দক্ষিণে আপাতত বিক্ষিপ্তই
কলকাতা, ২৬ জুলাই (হি.স.): ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সোমবার জলপাইগুড়ি ও কালিম্পং জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার
ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে, দক্ষিণে আপাতত বিক্ষিপ্তই


কলকাতা, ২৬ জুলাই (হি.স.): ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সোমবার জলপাইগুড়ি ও কালিম্পং জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, সোমবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উত্তরবঙ্গে।

দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারও আবহাওয়া বদলের সম্ভাবনা কম। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে দক্ষিণবঙ্গে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি কম।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande