গ্রেটার নয়ডায় গর্তের জলে শিশুর মৃত্যু, গ্রেফতার ঠিকাদার
গ্রেটার নয়ডা, ২৬ জুলাই (হি.স.): রাস্তায় খোঁড়া গর্তে বৃষ্টির জল জমেছিল। সেই জলে ডুবে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠল উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায়। পুলিশ জানায়, শনিবার ঘটনাটি ঘটে। কেন গর্তটি খোঁড়া হয়েছিল, সদুত্তর মেলেনি। তদন্ত শুরু হয়ে
গ্রেটার নয়ডায় গর্তের জলে শিশুর মৃত্যু, গ্রেফতার ঠিকাদার


গ্রেটার নয়ডা, ২৬ জুলাই (হি.স.): রাস্তায় খোঁড়া গর্তে বৃষ্টির জল জমেছিল। সেই জলে ডুবে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠল উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায়। পুলিশ জানায়, শনিবার ঘটনাটি ঘটে। কেন গর্তটি খোঁড়া হয়েছিল, সদুত্তর মেলেনি। তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই ঠিকাদারকে পুলিশ গ্রেফতার করেছে।

রবিবার নয়ডা পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় নলেজ পার্ক ২-এর কালাধাম কলোনিতে জল ভর্তি একটি গর্তে পড়ে যায় ৬ বছর বয়সী একটি শিশু। চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মৃত শিশুটির বাবা শিবন বলেন, আমার সন্তানের বিষয়ে বলতে চাই, সে আর আমাদের মাঝে নেই। গতকাল সন্ধ্যায় আমি বাড়ি ফিরেছিলাম। আমি বাড়িতেই বসেছিলাম, তখন কলোনির বাসিন্দাদের কাছ থেকে খবর পেলাম এমন একটি ঘটনা ঘটেছে এবং তাকে একটি বিশাল গর্ত থেকে তৎক্ষণাৎ উদ্ধার করা হয়। সেখানে কর্তৃপক্ষের কাজ চলছিল। আমি সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মৃত ঘোষণা করা হয়। দুঃখের বিষয় হলো, একটি ভালো এলাকায় বসবাস করা সত্ত্বেও কর্তৃপক্ষের গাফিলতির কারণে আমাদের এই পরিস্থিতির শিকার হতে হলো। আমরা কী এমন ভুল করেছিলাম যার ফলে আমার সন্তানকে হারাতে হলো?

গ্রেটার নয়ডার ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিপিসি) রবি শঙ্কর নিম জানান, গতকাল সন্ধ্যায় খবর পাওয়া যায়, কালাধাম সোসাইটির সীমানার ভেতরে জল সরবরাহের জন্য খোঁড়া গর্তে পড়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। এই খবর পাওয়ার পরপরই নলেজ পার্ক থানা পুলিশ ও দমকল বাহিনীর গাড়ি ঘটনাস্থলে পৌঁছয়। সেখানে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যরা ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন, হাসপাতালে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত এক ঠিকাদারকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande