
রায়পুর, ২৬ জুলাই (হি.স.): রবিবার ছত্তিশগড়ের বলোদাবাজারে এক ব্যবসায়ীর বাড়িতে যৌথ অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ও আয়কর বিভাগের আধিকারিকরা| জানা গেছে, ওই ব্যবসায়ীর নাম রাজকুমার সরাফ| তাঁর পিতল ও অন্যান্য ব্যবসা রয়েছে| রাজকুমার সরাফের বাসস্থান-সহ একাধিক জায়গায় এদিন তল্লাশি চালায় ইডি ও আয়কর আধিকারিকরা| এই যৌথ তল্লাশি অভিযানে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
তদন্তকারীদের সূত্রে জানা গেছে, ব্যবসায়ীর বাড়িতে গিয়ে ইডি ও আয়কর আধিকারিকরা তল্লাশির পাশাপাশি জিজ্ঞাসাবাদও করেন| গুরুত্বপূর্ণ কাগজ, আর্থিক লেনদেন ও অন্যান্য ব্যবসায়িক নথিপত্র তাঁরা খতিয়ে দেখেন বলেও জানা গেছে। তবে কোন মামলার ভিত্তিতে এই অভিযান, সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ