স্কোয়াশ চ্যাম্পিয়ন অনাহত সিংকে অভিনন্দন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর
ভোপাল, ২৬ জুলাই (হি.স.): ২০২৬ বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে মহিলা একক শিরোপা জিতেছেন অনাহত সিং| সেই উপলক্ষে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব শুভেচ্ছা জানিয়েছেন অনাহত সিংকে| সেই সঙ্গে, অনাহত সিংয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন মুখ্য
স্কোয়াশ চ্যাম্পিয়ন অনাহত সিংকে অভিনন্দন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর


ভোপাল, ২৬ জুলাই (হি.স.): ২০২৬ বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে মহিলা একক শিরোপা জিতেছেন অনাহত সিং| সেই উপলক্ষে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব শুভেচ্ছা জানিয়েছেন অনাহত সিংকে| সেই সঙ্গে, অনাহত সিংয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন মুখ্যমন্ত্রী। রবিবার সমাজ মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, অনাহতের এই ঐতিহাসিক জয় দেশের মহিলা ও তরুণ ক্রীড়াবিদদের জন্য অনুপ্রেরণা। এটি দেশের ক্রীড়াক্ষেত্রে ক্রমবর্ধমান উৎকর্ষেরও প্রমাণ।

উল্লেখ্য, গত বছরের ব্রোঞ্জ পদকজয়ী সেমিফাইনালিস্ট অনাহত সিং শনিবার কানাডার অন্টারিওতে অনুষ্ঠিত মহিলাদের ফাইনালে মিশরের দ্বিতীয় বাছাই রুকাইয়া সালেমকে ১১-৩, ১১-৭, ১১-৯ গেমে পরাজিত করেছেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande