রোগীমৃত্যুকে কেন্দ্র করে দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে উত্তেজনা
দুর্গাপুর, ২৬ জুলাই (হি.স.): দুর্গাপুরের সিটি সেন্টারের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতি ও অবহেলার জেরে এক রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। মৃতের নাম রাজকুমার মণ্ডল। তিনি দুর্গাপুরের বেনাচিতির বাসিন্দা ছিলেন। মৃত রোগী
রোগীমৃত্যুকে কেন্দ্র করে দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে উত্তেজনা


দুর্গাপুর, ২৬ জুলাই (হি.স.): দুর্গাপুরের সিটি সেন্টারের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতি ও অবহেলার জেরে এক রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। মৃতের নাম রাজকুমার মণ্ডল। তিনি দুর্গাপুরের বেনাচিতির বাসিন্দা ছিলেন।

মৃত রোগীর পরিবারের অভিযোগ, ২৩ জুলাই চিকিৎসক তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া সত্ত্বেও স্বাস্থ্যবিমা সংক্রান্ত সমস্যার অজুহাতে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছাড়েনি। অভিযোগ, রোগী যে ঘরে ভর্তি ছিলেন সেখানে অতিরিক্ত ঝাঁঝালো জীবানুনাশক স্প্রে করা হয়। এর পর থেকেই ওই রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ময়না তদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande