নবদ্বীপে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক
নদিয়া, ২৬ জুলাই (হি.স.): নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন এলাকায় উদ্ধার হওয়া একটি পরিত্যক্ত লাল ট্রলি ব্যাগকে কেন্দ্র করে রবিবার বোমাতঙ্ক ছড়ালো স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয় সূত্রের খবর, রবিবার সকালে স্টেশনের কাছে বিবেকানন্দ স্টেডিয়াম সংলগ্ন পুকুর
নবদ্বীপে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক


নদিয়া, ২৬ জুলাই (হি.স.): নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন এলাকায় উদ্ধার হওয়া একটি পরিত্যক্ত লাল ট্রলি ব্যাগকে কেন্দ্র করে রবিবার বোমাতঙ্ক ছড়ালো স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয় সূত্রের খবর, রবিবার সকালে স্টেশনের কাছে বিবেকানন্দ স্টেডিয়াম সংলগ্ন পুকুর পাড়ে একটি বড় লাল রঙের ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ব্যাগটি কেউ নিতে না আসায় সন্দেহ দানা বাঁধে। ট্রলি ব্যাগের ভেতর বোমা বা বিস্ফোরক থাকতে পারে, এই সন্দেহে দ্রুত খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ দ্রুত এলাকাটিকে ঘিরে ফেলে| তৈরি হয় কড়া নিরাপত্তা বলয়। তবে পুলিশ সূত্রে খবর, ব্যাগটি থেকে কোনও বোমা বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande