আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা পঞ্জাব-হরিয়ানার কিছু স্থানে
চণ্ডীগড়, ২৬ জুলাই (হি.স.): আগামী মঙ্গলবার ও বুধবার পঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ের একাধিক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আবহবিদদের মতে, এই দু’দিন উত্তর ও পূর্ব পঞ্জাব এবং হরিয়ানা ও চণ্ডী
আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা পঞ্জাব-হরিয়ানার কিছু স্থানে


চণ্ডীগড়, ২৬ জুলাই (হি.স.): আগামী মঙ্গলবার ও বুধবার পঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ের একাধিক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আবহবিদদের মতে, এই দু’দিন উত্তর ও পূর্ব পঞ্জাব এবং হরিয়ানা ও চণ্ডীগড়ের বিচ্ছিন্ন কিছু স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে।

রবিবার আইএমডি সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার ও শুক্রবারও বৃষ্টির তীব্রতা পুরোপুরি কমবে না। ওই দু’দিনও পঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ের বিচ্ছিন্ন কিছু এলাকায় ভারী বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির জেরে জল জমার আশঙ্কা রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande