পুলিশের তৎপরতায় আত্মহত্যার চেষ্টা থেকে প্রাণে বাঁচলেন মানসিক অবসাদে ভোগা মহিলা
ঝাড়গ্রাম, ২৬ জুলাই (হি. স.): লালগড় থানার পুলিশের তৎপরতায় আত্মহত্যার চেষ্টা থেকে প্রাণে বাঁচলেন মানসিক অবসাদে ভোগা এক মহিলা। রবিবার সকালে ঝাড়গ্রাম জেলার লালগড় থানার কাঁটাপাহাড়ি এলাকার বাগনাদা গ্রামে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্র
পুলিশের তৎপরতায় আত্মহত্যার চেষ্টা থেকে প্রাণে বাঁচলেন মানসিক অবসাদে ভোগা মহিলা


ঝাড়গ্রাম, ২৬ জুলাই (হি. স.): লালগড় থানার পুলিশের তৎপরতায় আত্মহত্যার চেষ্টা থেকে প্রাণে বাঁচলেন মানসিক অবসাদে ভোগা এক মহিলা। রবিবার সকালে ঝাড়গ্রাম জেলার লালগড় থানার কাঁটাপাহাড়ি এলাকার বাগনাদা গ্রামে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫৬ বছর বয়সি আরসুমনি মুর্মু দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। রবিবার সকালে দীর্ঘক্ষণ বাড়ির দরজা না খোলায় প্রতিবেশীদের সন্দেহ হয়। এরপর তাঁরা দ্রুত লালগড় থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে পুলিশ দেখতে পায়, ওই মহিলা গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন। এরপর সময় নষ্ট না করে তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি লালগড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি লালগড় গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় ওই মহিলা প্রাণে বেঁচেছেন।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande