ফুটপাথ দখলমুক্ত করতে মেদিনীপুরে উচ্ছেদ অভিযান
পূর্ব মেদিনীপুর, ২৬ জুলাই (হি.স.): ফুটপাথ দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ নিল জেলা প্রশাসন। রবিবার মেদিনীপুর শহরের ব্যস্ততম এলআইসি মোড় ও পঞ্চুরচক এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। ১০ দিন আগে নোটিস দেওয়া সত্ত্বেও ওই এলাকা থেকে অবৈধ দোকান ও টোটো ইউনিয়নে
ফুটপাথ দখলমুক্ত করতে মেদিনীপুরে উচ্ছেদ অভিযান


পূর্ব মেদিনীপুর, ২৬ জুলাই (হি.স.): ফুটপাথ দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ নিল জেলা প্রশাসন। রবিবার মেদিনীপুর শহরের ব্যস্ততম এলআইসি মোড় ও পঞ্চুরচক এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। ১০ দিন আগে নোটিস দেওয়া সত্ত্বেও ওই এলাকা থেকে অবৈধ দোকান ও টোটো ইউনিয়নের কার্যালয় সরেনি বলে অভিযোগ। নির্ধারিত সময়সীমা পার হওয়ার পরও বেআইনি নির্মাণ না সরানোয়, এ দিন সরাসরি বুলডোজার চালিয়ে জবরদখল মুক্ত করল প্রশাসন।

জানা গেছে, মেদিনীপুরের ফুটপাথগুলি পথচারীদের হাঁটার যোগ্য করে তুলতে অভিযান চালানো হচ্ছে। শহরের ফুটপাথ ও রাস্তার অংশ দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট চিহ্নিত করে প্রায় ১০ দিন আগেই নোটিস জারি করেছিল প্রশাসন। নোটিস পেয়ে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে তাঁদের অস্থায়ী দোকান সরিয়ে নিয়েছিলেন। তবে যাঁরা নির্দেশ অমান্য করে জবরদখল বজায় রেখেছিলেন, রবিবারের অভিযানে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়। প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন পথচারী ও স্থানীয় বাসিন্দাদের একাংশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande