
কলকাতা, ২৬ জুলাই (হি.স.): মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ কেলেঙ্কারির বিরুদ্ধে ধর্মতলায় আয়োজিত শুক্রবারের মিছিলে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের রবিবার ব্যাঙ্কশাল আদালতে নিয়ে আসা হয়। জানা গিয়েছে, এদিন দুপুরে ধৃত অভিযুক্তদের আদালত চত্বরে নিয়ে আসার সময় প্রচুর মানুষের ভিড় জমে যায়।
উল্লেখ্য, ধর্মতলায় ছাত্র-যুবদের বিক্ষোভ মিছিলে বিশৃঙ্খলার ঘটনায় রবিবার ফের সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের হেনস্থায় অভিযুক্তদের বিরুদ্ধে ফের কড়া বার্তা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, যারা সাংবাদিকদের হেনস্থা করেছে, তারা আন্দোলনের সঙ্গে যুক্ত নয়। গুন্ডাদমন আইনে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদের সঙ্গে ককরোচ জনতা পার্টি, নিট আন্দোলনের কোনও সম্পর্ক নেই। এরা কেউ ছাত্র নয়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ