
দুর্গাপুর, ২৬ জুলাই (হি.স.): শ্রাবণী মেলা উপলক্ষ্যে তারকেশ্বরগামী তীর্থযাত্রীদের জন্য নতুন বাস পরিষেবার সূচনা হলো রবিবার| যাতায়াত সহজ ও নিরাপদ করতে এই বিশেষ বাস পরিষেবা চালু করলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘড়ুই। রবিবার সকালে দুর্গাপুর রেলস্টেশন চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে এই যাত্রার সূচনা হয়। এই বাসে দুর্গাপুর থেকে যাত্রা শুরু করে শেওড়াফুলিতে পুণ্যার্থীরা গঙ্গাজল নিয়ে তারকেশ্বর মন্দিরে পৌঁছবে। এদিন তীর্থযাত্রীদের হাতে জল, বিস্কুট ও মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানান বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘড়ুই। তিনি বলেন, শ্রাবণী মেলায় পুণ্যার্থীদের যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে এই বিশেষ বাসের উদ্যোগ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ