
রুদ্রপ্রয়াগ, ২৬ জুলাই (হি. স.): কেদারনাথ ধামে রবিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন এক তীর্থযাত্রী। পরিস্থিতি গুরুতর হওয়ায় দ্রুত উদ্ধারকারী দল তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হেলিকপ্টারে করে এইমস ঋষিকেশে পাঠায়।
জেলা তথ্য দফতর সূত্রে জানা গিয়েছে, খবর পাওয়া মাত্রই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ওই তীর্থযাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর তাঁকে কেদারনাথের বিবেকানন্দ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা স্বাস্থ্য পরীক্ষা করার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উচ্চতর চিকিৎসার জন্য রেফার করেন।
এরপর হেলিকপ্টারে করে তাঁকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস), ঋষিকেশে পাঠানো হয়। অসুস্থ তীর্থযাত্রীর পরিচয় ৬৬ বছর বয়সি বিহারের বাসিন্দা রামপ্রকাশ যাদব হিসেবে জানা গিয়েছে। প্রশাসন জানিয়েছে, এইমস ঋষিকেশে তাঁর চিকিৎসা চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য