
নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): দিল্লিতে পড়ুয়াদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন লোকসভার বিরোধ দলনেতা রাহুল গান্ধী। চিঠিতে রাহুল প্রশ্ন করেছেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনে কেন বর্বরোচিত হামলা? যুবসমাজের উপর ছররা গুলি চালানোর নির্দেশ কি কেন্দ্রীয় সরকার দিয়েছিল? পড়ুয়াদের উপর হামলার ঘটনায় দায় কার?’ অমিত শাহকে চিঠি দিয়ে সব প্রশ্নের জবাব চেয়েছেন রাহুল গান্ধী।
লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী শনিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন। চিঠিতে বলা হয়েছে, ২০ জুলাই ২০২৬-এ দিল্লিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তার জন্য জবাবদিহি নিশ্চিত করার দাবিতে আমি এই চিঠি লিখছি। যে কোনও গণতন্ত্রে শান্তিপূর্ণ প্রতিবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের নৃশংস হিংসা সমস্ত রীতিনীতিকে ধূলিসাৎ করে দেয় এবং দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি করেছে। দেশের ভবিষ্যৎ—আমাদের তরুণ ও শিক্ষার্থীরা—এর জবাব ও দায়বদ্ধতা দাবি করছে। তাদের কণ্ঠস্বর অবশ্যই শোনা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ