কার্গিল বিজয় দিবসে শহিদদের শ্রদ্ধাঞ্জলি ওড়িশার রাজ্যপালের
ভুবনেশ্বর, ২৬ জুলাই (হি.স.): কার্গিল বিজয় দিবস উপলক্ষে শহিদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন ওড়িশার রাজ্যপাল ডঃ হরি বাবু কাম্ভমপতি| দেশের সুরক্ষায় আত্মবলিদান দেওয়া বীর সৈনিকদের প্রতি রবিবার সমাজ মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এদিন রাজ্যপাল সমা
কার্গিল বিজয় দিবসে শহিদদের শ্রদ্ধাঞ্জলি ওড়িশার রাজ্যপালের


ভুবনেশ্বর, ২৬ জুলাই (হি.স.): কার্গিল বিজয় দিবস উপলক্ষে শহিদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন ওড়িশার রাজ্যপাল ডঃ হরি বাবু কাম্ভমপতি| দেশের সুরক্ষায় আত্মবলিদান দেওয়া বীর সৈনিকদের প্রতি রবিবার সমাজ মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এদিন রাজ্যপাল সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, মাতৃভূমিকে রক্ষা করতে গিয়ে জীবন উৎসর্গকারী বীর সৈনিকদের অদম্য সাহস, অতুলনীয় বীরত্ব এবং অবিচল নিষ্ঠা সর্বদা দেশবাসীকে অনুপ্রাণিত করবে। তিনি এও বলেন, কৃতজ্ঞ দেশ তার বীর সৈনিকদের এই অমূল্য আত্মত্যাগকে সর্বদা স্মরণ করবে। তাঁদের বীরত্বের কাহিনী আগামী প্রজন্মকে দেশসেবা, নিষ্ঠা এবং দেশপ্রেমের চেতনাকে অনুপ্রাণিত করবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande