ফুলবাড়িতে ওষুধ ব্যবসায়ীর বাড়িতে পুলিশের হানা; উদ্ধার প্রচুর নেশাদ্রব্য, ধৃত এক
শিলিগুড়ি, ২৬ জুলাই (হি.স.): ফুলবাড়িতে এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে হানা দিলো এনজেপি থানার পুলিশ| অভিযানে ওই ওষুধ ব্যবসায়ীর বাড়ি থেকে প্রচুর পরিমাণে বেআইনি নেশাদ্রব্য (মাদক ট্যাবলেট) উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ওষুধ দোকানের মালিককে গ্রেফতার করা হ
ফুলবাড়িতে ওষুধ ব্যবসায়ীর বাড়িতে পুলিশের হানা; উদ্ধার প্রচুর নেশাদ্রব্য, ধৃত এক


শিলিগুড়ি, ২৬ জুলাই (হি.স.): ফুলবাড়িতে এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে হানা দিলো এনজেপি থানার পুলিশ| অভিযানে ওই ওষুধ ব্যবসায়ীর বাড়ি থেকে প্রচুর পরিমাণে বেআইনি নেশাদ্রব্য (মাদক ট্যাবলেট) উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ওষুধ দোকানের মালিককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম দিলীপ সরকার।

রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালায় স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং এনজেপি থানার পুলিশ| ফুলবাড়ির পূর্ব ধনতলা এলাকায় ওই ওষুধ ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। বেশ কয়েক ঘন্টা তল্লাশি অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ৬০০টি বেআইনি নেশাদ্রব্য (মাদক ট্যাবলেট) উদ্ধার করা হয়েছে। শনিবার রাতেই ওই ওষুধ ব্যবসায়ী অভিযুক্ত দিলীপ সরকারকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ| কোথা থেকে এই নেশাদ্রব্য এলো এবং এই চক্রের সঙ্গে কারা যুক্ত, সেই বিষয়ে জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ধৃত অভিযুক্তকে রবিবার জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande