রবীন্দ্র সরোবর স্টেডিয়াম পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী ডা. ইন্দ্রনীল খান
কলকাতা, ৩ জুলাই (হি.স.) : নতুন দায়িত্ব গ্রহণের পর এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে ফের পরিকাঠামো পরিদর্শনে সক্রিয় ভূমিকায় দেখা গেল রাজ্য সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া এবং ক্রেতাসুরক্ষা দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডা. ইন্দ্রনীল খানকে। শুক্
রবীন্দ্র সরোবর স্টেডিয়াম পরিদর্শনে ক্রীড়ামন্ত্রী


কলকাতা, ৩ জুলাই (হি.স.) : নতুন দায়িত্ব গ্রহণের পর এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে ফের পরিকাঠামো পরিদর্শনে সক্রিয় ভূমিকায় দেখা গেল রাজ্য সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া এবং ক্রেতাসুরক্ষা দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডা. ইন্দ্রনীল খানকে। শুক্রবার বিকেল ৫টায় তিনি দক্ষিণ কলকাতার ঐতিহাসিক রবীন্দ্র সরোবর স্টেডিয়াম পরিদর্শনে যান। এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য মন্ত্রিসভার সদস্য স্বপন দাশগুপ্ত।

স্টেডিয়াম চত্বর ঘুরে দেখার পাশাপাশি মন্ত্রী ডা. ইন্দ্রনীল খান ও স্বপন দাশগুপ্ত সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে এবং উপস্থিত আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ মতবিনিময় করেন। মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের সময় স্টেডিয়ামের ভারপ্রাপ্ত আধিকারিক ও সাধারণ কর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এদিনের এই পরিদর্শনের পূর্বনির্ধারিত সময়ে কিছুটা বদল করা হয়েছিল।

উল্লেখ্য, দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রীড়া পরিকাঠামো খতিয়ে দেখতে রাজ্যজুড়ে তৎপরতা চালাচ্ছেন ডা. ইন্দ্রনীল খান। এর আগেই তিনি দার্জিলিং সফরে গিয়ে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট (এইচএমআই) ঘুরে দেখেছেন। পাশাপাশি, কলকাতার সল্টলেকে অবস্থিত এশিয়ার অন্যতম সেরা স্টেডিয়াম স্বামী বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনও পরিদর্শন করে সেখানকার পরিকাঠামো খতিয়ে দেখেছেন তিনি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande