বিশ্বকাপে স্পেনের গোলকিপার গড়লেন নতুন ইতিহাস
কলকাতা, ৩ জুলাই (হি.স.): ২০২৬ আসরে গোলকিপারদের পারফরম্যান্স নজর কাড়ছে। সেই আলোচনার শীর্ষে উঠে এসেছেন স্পেনের গোলকিপার উনাই সিমন, যিনি ভেঙে দিয়েছেন বিশ্বকাপ ইতিহাসের অন্যতম দীর্ঘস্থায়ী এক রেকর্ড। অস্ট্রিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে স্পেনের ৩-০ গোলে
বিশ্বকাপে স্পেনের গোলকিপারের নতুন ইতিহাস, ভাঙল ৩৬ বছরের রেকর্ড


কলকাতা, ৩ জুলাই (হি.স.): ২০২৬ আসরে গোলকিপারদের পারফরম্যান্স নজর কাড়ছে। সেই আলোচনার শীর্ষে উঠে এসেছেন স্পেনের গোলকিপার উনাই সিমন, যিনি ভেঙে দিয়েছেন বিশ্বকাপ ইতিহাসের অন্যতম দীর্ঘস্থায়ী এক রেকর্ড।

অস্ট্রিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে স্পেনের ৩-০ গোলের জয়ে নিজের পোস্ট অক্ষত রাখেন সিমন। আর তাতেই বিশ্বকাপে টানা ৫১৯ মিনিট গোল না খাওয়ার নতুন বিশ্বরেকর্ড গড়েন তিনি। এর আগে ১৯৯০ ইতালি বিশ্বকাপে টানা ৫১৭ মিনিট গোল না খেয়ে রেকর্ড গড়েছিলেন ইতালির কিংবদন্তি গোলরক্ষক ওয়াল্টার জেঙ্গা। দীর্ঘ ৩৬ বছর ধরে সেই কীর্তিই ছিল বিশ্বকাপের সর্বোচ্চ।

জেঙ্গাকে ছাড়িয়ে এখন ইতিহাসের এক নম্বরে উনাই সিমন। তালিকার তৃতীয় স্থানে নেমে গেছেন ইংল্যান্ডের কিংবদন্তি পিটার শিলটন, যার টানা গোল না খাওয়ার সময় ছিল ৫০০ মিনিট।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande