
কলকাতা, ৩ জুলাই(হি.স.): আরেকটি আফ্রিকার দলের বিদায় হল বিশ্বকাপ থেকে। শুক্রবার সকালে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড।
ম্যাচের দুইটি গোল হয়েছে দুই হাফে। দশম মিনিটে এমবোলো সুইজারল্যান্ডকে এগিয়ে দেন। দলের তরুণ মিডফিল্ডার জোহান মানজাম্বি মাঝমাঠ থেকে বল নিয়ে যান আলজেরিয়ার ডি-বক্সে। সেখানে গিয়ে এমবোলোকে পাস দেন এবং বল পেয়েও তা জালে জড়ান এই স্ট্রাইকার।
এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আফ্রিকার দেশটি। বিরতি থেকে ফিরেই আবারও গোল করে সুইসরা। প্রথম মিনিটেই কাউন্টার অ্যাটাক থেকে সুইজারল্যান্ডকে ২-০ গোলে এগিয়ে দেন ড্যান এনডয়ে। এরপর দুই দলই আক্রমণ চালিয়েছে তবে গোল হয়নি।
এই জয়ে শেষ ষোলোতে জায়গা করে নিল সুইসরা। গত তিন আসরেও সুইজারল্যান্ড শেষ ষোলোতে গিয়েছিলো।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি