অঙ্কিত শর্মা খুনে তাহির হুসেন-সহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): উত্তর-পূর্ব দিল্লিতে ২০২০ সালের হিংসার ঘটনায় ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার অঙ্কিত শর্মা খুনের মামলায় বড় রায় দিল দিল্লির আদালত। আম আদমি পার্টি-র প্রাক্তন কাউন্সিলর তাহির হুসেন-সহ পাঁচ দোষীকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দ
অঙ্কিত শর্মা খুনে তাহির হুসেন-সহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড


নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): উত্তর-পূর্ব দিল্লিতে ২০২০ সালের হিংসার ঘটনায় ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার অঙ্কিত শর্মা খুনের মামলায় বড় রায় দিল দিল্লির আদালত। আম আদমি পার্টি-র প্রাক্তন কাউন্সিলর তাহির হুসেন-সহ পাঁচ দোষীকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে জরিমানাও করা হয়েছে। দিল্লির কারকারদুমা আদালত গত ১৪ জুলাই সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো, দাঙ্গায় অংশ নেওয়া, হামলা এবং খুনের দায়ে দোষী সাব্যস্ত করেছিল আম আদমি পার্টির এই প্রাক্তন কাউন্সিলার-সহ পাঁচ জনকে। শুক্রবার সাজা ঘোষণা করা হলো।

দিল্লির কারকারদুমা আদালতের অতিরিক্ত সেশনস জজ প্রবীণ সিং রায়ে বলেন, এটি অত্যন্ত নৃশংস অপরাধ। যদিও প্রসিকিউশন এই ঘটনাকে ‘বিরলের মধ্যে বিরল’ বলে মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছিল, আদালত সেই আবেদন খারিজ করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande