অভ্যন্তরীণ দ্বন্দ্বের তত্ত্ব খারিজ করে দিল এনসিপিআই
নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই) তাঁদের সাংসদদের মধ্যে অভ্যন্তরীণ বিবাদের খবর প্রত্যাখ্যান করেছে। এই সংক্রান্ত রিপোর্টগুলিকে মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে অভিহিত করেছে এনসিপিআই। শুক্রবার দলে
অভ্যন্তরীণ দ্বন্দ্বের তত্ত্ব খারিজ করে দিল এনসিপিআই


নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই) তাঁদের সাংসদদের মধ্যে অভ্যন্তরীণ বিবাদের খবর প্রত্যাখ্যান করেছে। এই সংক্রান্ত রিপোর্টগুলিকে মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে অভিহিত করেছে এনসিপিআই।

শুক্রবার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের সমস্ত সাংসদরা ঐক্যবদ্ধ এবং তাঁরা পশ্চিমবঙ্গর উন্নয়ন, জনগণের কল্যাণ ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। দলের সাংসদদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। দলের কেন্দ্রীয় কমিটির তরফে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এনসিপিআই-এর সাংসদদের মধ্যে মতবিরোধ নিয়ে যে খবর রটানো হচ্ছে, তার কোনও বাস্তব ভিত্তি নেই।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande