পয়লা আগস্ট অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে প্রধানমন্ত্রী মোদী
নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার, পয়লা আগস্ট অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে যাবেন। অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগাপুরামে ১৭,৯০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন ও জাতির উদ্দেশে উ
মাদক-মুক্ত ভারতের লক্ষ্যে ২ আগস্ট বিষেশ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার, পয়লা আগস্ট অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে যাবেন। অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগাপুরামে ১৭,৯০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন ও জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। ভোগাপুরামে ‘আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দর’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ৫,৬৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক এই ‘গ্রিনফিল্ড’ বিমানবন্দরটি বিমান যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করবে এবং আঞ্চলিক উন্নয়নে গতি সঞ্চার করবে। অন্ধ্রপ্রদেশের প্রথম সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

কর্ণাটকের মাইসুরুর শ্রী রামকৃষ্ণ আশ্রমে ‘স্বামী বিবেকানন্দ কালচারাল ইয়ুথ সেন্টার’ বা ‘বিবেক স্মারক’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ১৮৯২ সালের নভেম্বরে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক মাইসুরু সফরের স্মৃতি বহন করছে এই ‘বিবেক স্মারক’। মূল্যবোধ-ভিত্তিক শিক্ষা, নেতৃত্ব এবং ব্যক্তিত্ব বিকাশের মাধ্যমে যুবসমাজকে অনুপ্রাণিত করবে ‘বিবেক স্মারক’।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande