অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা স্বপ্না বর্মণের
জলপাইগুড়ি, ৩১ জুলাই (হি.স.): খেলার ময়দান থেকে শেষ পর্যন্ত নিজেকে গুটিয়ে নিলেন ক্রীড়াবিদ স্বপ্না বর্মণ। এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট তিনি| শুক্রবার সকালে সমাজ মাধ্যমে এক বার্তায় আচমকাই অ্যাথলেটিক্স থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেন স্বপ্না বর্মণ। আবেগঘ
অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা স্বপ্না বর্মণের


জলপাইগুড়ি, ৩১ জুলাই (হি.স.): খেলার ময়দান থেকে শেষ পর্যন্ত নিজেকে গুটিয়ে নিলেন ক্রীড়াবিদ স্বপ্না বর্মণ। এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট তিনি| শুক্রবার সকালে সমাজ মাধ্যমে এক বার্তায় আচমকাই অ্যাথলেটিক্স থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেন স্বপ্না বর্মণ। আবেগঘন বার্তায় সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপনও করেছেন এই তারকা ক্রীড়াবিদ।

তিনি এদিন ফেসবুক পেজে লেখেন, আজ অ্যাথলেটিক্স ট্র্যাকিং ক্যারিয়ারকে বিদায় জানালাম। অনেক স্মৃতি, অনেক লড়াই আর বুক ভরা ভালোবাসা নিয়ে আজ এই অধ্যায়ের সমাপ্তি। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য!

উল্লেখ্য, ২০১৮ সালের এশিয়াডে সোনা জিতেছিলেন স্বপ্না বর্মণ| ২০২৬-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীও হয়েছিলেন| যদিও বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন তিনি|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande