
কলকাতা, ২ আগস্ট (হি.স.): ৮ ম্যাচের সিরিজ খেলতে মালয়েশিয়া অনূর্ধ্ব-২১ পুরুষ হকি দলকে আতিথ্য দেবে ভারত।
ভারত আগামী ৭ থেকে ১৩ আগস্ট পর্যন্ত বেঙ্গালুরুর সাই নেতাজি সুভাষ সাউদার্ন সেন্টারে মালয়েশিয়া অনূর্ধ্ব-২১ পুরুষ হকি দলের বিপক্ষে আট ম্যাচের একটি এক্সপোজার সিরিজ আয়োজন করবে।
মালয়েশিয়া অনূর্ধ্ব-২১ পুরুষ হকি দল পাঁচটি ম্যাচে ভারতীয় জুনিয়র পুরুষ দলের এবং তিনটি ম্যাচে এসএআই দলের মুখোমুখি হবে। আসন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য উভয় দলের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ এই সিরিজটি।
ভারতীয় জুনিয়র পুরুষ হকি দলের কোচ ফ্রেডেরিক সোয়েজ বলেছেন, “এই ম্যাচগুলো এশিয়া কাপের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে কাজ করবে। বেলজিয়াম সফরের সময় আমরা যে কাজ শুরু করেছিলাম, এটি তারই ধারাবাহিকতার অংশ।”
ভারতীয় জুনিয়র দল ৭, ৮, ১০, ১২ ও ১৩ আগস্ট মালয়েশিয়ার মুখোমুখি হবে।
এছাড়াও, মালয়েশিয়ার দলটি ৩ আগস্ট, ৫ আগস্ট এবং ১৫ আগস্ট এসএআই দলের মুখোমুখি হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি