
নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা শুক্রবার।দিল্লির নবম শ্রেণির ছাত্রীদের মধ্যে ‘বিদ্যা বাহিনী’ প্রকল্পের আওতায় সাইকেল বিতরণ করেছেন। শুক্রবার পূর্ব বিনোদ নগর স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রথম পর্যায়ে ৩,০০০-এরও বেশি সাইকেল বিতরণ করা হয়েছে। এক মাসের মধ্যে ধাপে ধাপে মোট ১ লক্ষ ৪০ হাজার ছাত্রী এই সাইকেল পাবে। এই উদ্যোগের লক্ষ্য হলো স্কুলে যাতায়াত সহজ করা, উপস্থিতির হার বাড়ানো এবং ছাত্রীদের ক্ষমতায়নকে উৎসাহিত করা।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, এটি অত্যন্ত আনন্দের একটি মুহূর্ত; আমরা সরকারের সেই উদ্যোগটি উদযাপন করছি যার মাধ্যমে দিল্লির সরকারি স্কুলে পাঠরত ছাত্রীদের নবম শ্রেণিতে ওঠার পর সাইকেল প্রদান করা হচ্ছে। এই শ্রেণিতে উত্তীর্ণ প্রতিটি ছাত্রীকে সাইকেল দেওয়ার মাধ্যমে আমরা কেবল তাদের শিক্ষা ও সুরক্ষাই নিশ্চিত করছি না, বরং 'বিদ্যা বাহিনী' প্রকল্পের আওতায় তাদের যাতায়াতও সহজ করে তুলছি। দিল্লির ছাত্রীদের জানাই আন্তরিক অভিনন্দন। দিল্লির প্রতিটি মেয়ে এগিয়ে যাক; সরকার তাদের পাশে আছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ