
কলকাতা, ৪ জুলাই (হি.স.): টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে মিশরের ইতিহাস। ডালাসে শুক্রবার শেষ বত্রিশের ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতার পর, টাইব্রেকারে ৪-২ গোলে মিশর জিতেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
৯২ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে উঠে ম্যাচ জিতল মিশর।
এর আগে বিশ্বকাপে একটি মাত্র নকআউট ম্যাচ খেলেছিল মিশর, ১৯৩৪ সালে হাঙ্গেরির বিপক্ষে। সেবার শেষ ষোলোয় ৪-২ গোলে হেরেছিল তারা।
আর অস্ট্রেলিয়া এর আগে দুইবার শেষ ষোলোয় হেরেছিল - ২০০৬ সালে ইতালির বিপক্ষে ১-০ গোলে ও ২০২২ সালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে।
এই দিনের নির্ধারিত সময়ের ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। মিশর ইমাম অসুরের গোলে এগিয়ে যায় শুরুতেই। এরপর দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। সেই স্কোরলাইন অপরিবর্তিত থাকে অতিরিক্ত সময়েও।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি