ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় স্থান পেল কলম্বিয়া
কলকাতা, ৪ জুলাই (হি.স.): ম্যাচের শুরুতেই বাজিমাত করলো কলম্বিয়া। বাকি সময়টুকু শুধু রক্ষণভাগেই মন দিল। শুরুতে এক গোল দিয়ে ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিলো কলম্বিয়া। শনিবার সকালে যুক্তরাষ্ট্রের মিসৌরির কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামের ম্যা
শেষ ষোলোর শেষ দল কলম্বিয়া


কলকাতা, ৪ জুলাই (হি.স.): ম্যাচের শুরুতেই বাজিমাত করলো কলম্বিয়া। বাকি সময়টুকু শুধু রক্ষণভাগেই মন দিল। শুরুতে এক গোল দিয়ে ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিলো কলম্বিয়া।

শনিবার সকালে যুক্তরাষ্ট্রের মিসৌরির কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামের ম্যাচটিতে

ঘানাকে ১-০ গোলে হারিয়ে জয় পায় কলম্বিয়া।

বদলি খেলোয়াড় লুইস সুয়ারেসের ক্রস থেকে ১৪তম মিনিটে গোল করেন আরিয়াস। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে সামনে পাচ্ছে তারা সুইজারল্যান্ডকে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande