কলকাতা ফুটবল লিগের পঞ্চম দিনে চতুর্থ ডিভিশনের খেলায় ড্র চার ম্যাচে
কলকাতা, ৫ জুলাই (হি. স.) : কলকাতা ফুটবল লিগে পঞ্চম দিনে বৃষ্টি বিঘ্নিত পরিবেশেই রবিবার চতুর্থ ডিভিশনের ৪টি খেলা ড্র হল। বেলঘরিয়া ফুটবল ক্লাব ও ন্যাশনাল আ্যথলেটিক ক্লাব এবং পাইকপাড়া স্পোর্টিং ক্লাব ও কলকাতা ইউনাইটেড স্পোর্টস ক্লাব এর মধ্যে এদিন উ
কলকাতা ফুটবল লিগের খেলা চতুর্থ ডিভিশনের


কলকাতা, ৫ জুলাই (হি. স.) : কলকাতা ফুটবল লিগে পঞ্চম দিনে বৃষ্টি বিঘ্নিত পরিবেশেই রবিবার চতুর্থ ডিভিশনের ৪টি খেলা ড্র হল। বেলঘরিয়া ফুটবল ক্লাব ও ন্যাশনাল আ্যথলেটিক ক্লাব এবং পাইকপাড়া স্পোর্টিং ক্লাব ও কলকাতা ইউনাইটেড স্পোর্টস ক্লাব এর মধ্যে এদিন উভয় খেলা গোলশূন্য ভাবেই শেষ হয়েছে। পাঞ্জাব স্পোর্টস ক্লাব ও শিবপুর ইনস্টিটিউট এর মধ্যে তালতলা মাঠের খেলা এবং সিঁথি রাসবিহারী আদর্শ ব্যায়াম মন্দির ও গোয়া আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এর মধ্যে খেলা ১-১ গোলে শেষ হয়েছে। এদিকে, চেতলা অগ্রণী ক্লাব ২-০ গোলে জিতেছে ইন্ডিয়ান বয়েজ আ্যথলেটিক ক্লাবকে হারিয়ে। অন্যদিকে, কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব ১-০ গোলে জয়ী হয়েছে কসবা সেন্ট্রাল ক্লাবকে হারিয়ে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande