কানাডার বিরুদ্ধে জয়, কোয়ার্টার ফাইনালে মরক্কো
কলকাতা, ৫ জুলাই (হি.স.): শনিবার হিউস্টনে শেষ ষোলোর প্রথম ম্যাচে ৩-০ গোলে জিতেছে মরক্বো। দ্বিতীয়ার্ধে উনায়ির জোড়া গোলের পর, শেষ সময়ে ব্যবধান আরও বাড়ান সুফিয়ান রাহিমি। এদিন শুরুতে মরক্কো সেরা ছন্দে ছিল না। প্রথম অর্ধে তো পরিষ্কারভাবেই সেরা ছিল কানা
স্বাগতিকদের স্বপ্নযাত্রা থামিয়ে কোয়ার্টার-ফাইনালে মরক্কো


কলকাতা, ৫ জুলাই (হি.স.): শনিবার হিউস্টনে শেষ ষোলোর প্রথম ম্যাচে ৩-০ গোলে জিতেছে মরক্বো। দ্বিতীয়ার্ধে উনায়ির জোড়া গোলের পর, শেষ সময়ে ব্যবধান আরও বাড়ান সুফিয়ান রাহিমি।

এদিন শুরুতে মরক্কো সেরা ছন্দে ছিল না। প্রথম অর্ধে তো পরিষ্কারভাবেই সেরা ছিল কানাডা। প্রথমার্ধের বর্ণহীন পারফরম্যান্সের মাঝে ছন্দে থাকা ফরোয়ার্ড ইসমায়েল সাইবারিকে হারাল মরক্কো। তবে, বিরতির পর ঘুরে দাঁড়াল গতবারের সেমি ফাইনালিস্টরা।

দলের প্রয়োজনে জোড়া গোল করলেন আজেদিন উনায়ি। আর তার কাঁধে চেপে, সহ-আয়োজক কানাডার অভিযান থামিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠল আফ্রিকার দলটি।

এদিন বল দখলে পিছিয়ে থাকা কানাডা গোলের জন্য ১০টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে। আর মরক্কো পাঁচ শটের চারটি লক্ষ্যে রাখতে পারে, এর তিনটি থেকেই গোল হয়েছে।

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কো খেলবে ফ্রান্সের সঙ্গে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande