অবসরের ঘোষণা নেইমারের
কলকাতা, ৬ জুলাই (হি.স.): নেইমার বলেছিলেন এটাই তাঁর শেষ বিশ্বকাপ। সেটাই হল। এবারের বিশ্বকাপই নেইমারের শেষ হল। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিলের বিদায়ের পর ব্রাজিলিয়ান এই কিংবদন্তি অবসরের ঘোষণা করলেন। নরওয়ের বিপক্ষে হারের পর সাংবাদিকদের মুখোমুখি
অবসরের ঘোষণা দিলেন নেইমার


কলকাতা, ৬ জুলাই (হি.স.): নেইমার বলেছিলেন এটাই তাঁর শেষ বিশ্বকাপ। সেটাই হল। এবারের বিশ্বকাপই নেইমারের শেষ হল। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিলের বিদায়ের পর ব্রাজিলিয়ান এই কিংবদন্তি অবসরের ঘোষণা করলেন।

নরওয়ের বিপক্ষে হারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ম্যাচ শেষে নেইমার বলেন, ‘আমি চেষ্টা করেছি। মেট লাইফ স্টেডিয়ামে শুরু হয়েছিল, এখানেই শেষ হলো। এখন সব শেষ।’

এভাবেই ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমারের পথচলার সমাপ্তি ঘটল। দলটির হয়ে ৮০ গোল করেছেন তিনি। যা দেশটির ইতিহাসের সবচেয়ে বেশি গোলের রেকর্ড। ২০২২ বিশ্বকাপে পেলের রেকর্ড ছুঁয়েছিলেন তিনি। ২০২৬ বিশ্বকাপে ৮০-তম গোলের পর বিদায়ের ক্ষণ চলে এল তাঁর।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande