ডঃ শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা নিবেদন রাজনাথ ও ওম বিড়লা-সহ বিশিষ্টদের
নয়াদিল্লি, ৬ জুলাই (হি.স.): ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা-সহ বিশিষ্টজনেরা। সোমবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, শিক্ষামন্ত্রী ধর্মেন্
ডঃ শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা নিবেদন রাজনাথ ও ওম বিড়লা-সহ বিশিষ্টদের


নয়াদিল্লি, ৬ জুলাই (হি.স.): ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা-সহ বিশিষ্টজনেরা। সোমবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ও অর্জুন রাম মেঘওয়াল—ডঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ এবং অন্যান্য নেতারাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও শ্রদ্ধা নিবেদন করেন। দেশজুড়ে সোমবার যথোচিত মর্যাদায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande