রামমন্দিরের ঘটনায় ব্যথিত নিত্যগোপাল দাস, রাজনীতি করা নিয়েও রুষ্ট
অযোধ্যা, ৬ জুলাই (হি.স.): রামমন্দিরের ঘটনায় ব্যথিত রাম মন্দির ট্রাস্টের সভাপতি মহন্ত নিত্যগোপাল দাস। এই ঘটনা নিয়ে রাজনীতি করা নিয়েও রুষ্ট তিনি। রাম মন্দির ট্রাস্টের সভাপতি নিত্যগোপাল দাস এক চিঠিতে জানিয়েছেন, রাম মন্দির থেকে দান-দক্ষিণা চুরির অভিযোগ
রামমন্দিরের ঘটনায় ব্যথিত নিত্যগোপাল দাস, রাজনীতি করা নিয়েও রুষ্ট


অযোধ্যা, ৬ জুলাই (হি.স.): রামমন্দিরের ঘটনায় ব্যথিত রাম মন্দির ট্রাস্টের সভাপতি মহন্ত নিত্যগোপাল দাস। এই ঘটনা নিয়ে রাজনীতি করা নিয়েও রুষ্ট তিনি। রাম মন্দির ট্রাস্টের সভাপতি নিত্যগোপাল দাস এক চিঠিতে জানিয়েছেন, রাম মন্দির থেকে দান-দক্ষিণা চুরির অভিযোগে তিনি গভীরভাবে ব্যথিত; তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। তিনি আরও জানান, এই বিষয়টি নিয়ে কারওর রাজনীতি করা উচিত নয়।

শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সভাপতি মহন্ত নিত্যগোপাল দাস এক চিঠিতে রাম মন্দিরে চুরির ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। এর জন্য দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর আস্থা প্রকাশ করেছেন। এছাড়া তিনি আহ্বান জানিয়েছেন, কোটি কোটি হিন্দুর আবেগের সঙ্গে সম্পর্কিত এই বিষয়টিকে ব্যক্তিগত স্বার্থে রাজনীতিকরণ করা না হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande