অমরপুরে রেল কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের ভুল বোঝাবুঝির জট কাটালেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার
গোঘাট , ৭জুলাই (হি.স.): অমরপুর এলাকায় রেল কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া সমস্যার সমাধানে উদ্যোগী হলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। মঙ্গলবার তাঁর উপস্থিতিতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার জট
অমরপুরে প্রশান্ত দিগার


গোঘাট , ৭জুলাই (হি.স.): অমরপুর এলাকায় রেল কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া সমস্যার সমাধানে উদ্যোগী হলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। মঙ্গলবার তাঁর উপস্থিতিতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার জট কাটানো হয়।

বৈঠকে রেল কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট ঠিকাদারি সংস্থার ইঞ্জিনিয়াররা। প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গোঘাট থানার ওসি এবং গোঘাট-২ নম্বর ব্লকের বিডিও। স্থানীয় বাসিন্দারাও আলোচনায় অংশ নেন এবং নিজেদের বক্তব্য তুলে ধরেন।

বিধায়ক প্রশান্ত দিগার উভয় পক্ষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর উদ্যোগ নেন। পরবর্তীতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সমস্যার সমাধান হওয়ায় এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে আসে।

বিধায়ক জানান, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং উন্নয়নমূলক কাজ নির্বিঘ্নে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রশাসন, রেল কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সমন্বয় বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ ধরনের সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande