“প্রগতি”-র লক্ষ্য কৃষি উদ্যোক্তা ও কৃষকদের ক্ষমতায়ন : শিবরাজ সিং চৌহান
নয়াদিল্লি, ৭ জুলাই (হি.স.): “প্রগতি”-র লক্ষ্য কৃষি উদ্যোক্তা ও কৃষকদের ক্ষমতায়ন, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান মঙ্গলবার ২০ হাজারেরও বেশি কৃষি উদ্যোক্তা এবং ২০ লক্ষ কৃষ
শিবরাজ সিং চৌহান


নয়াদিল্লি, ৭ জুলাই (হি.স.): “প্রগতি”-র লক্ষ্য কৃষি উদ্যোক্তা ও কৃষকদের ক্ষমতায়ন, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান মঙ্গলবার ২০ হাজারেরও বেশি কৃষি উদ্যোক্তা এবং ২০ লক্ষ কৃষককে ক্ষমতায়নের লক্ষ্যে ‘প্রগতি’ প্রকল্পের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শিবরাজ চৌহান ‘বিকশিত ভারত’ স্বপ্ন বাস্তবায়নের জন্য কৃষির উন্নয়ন, সমৃদ্ধ গ্রাম এবং সমৃদ্ধ কৃষক তৈরির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি বলেন, সরকার এই স্বপ্ন বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে এবং অন্যান্য সংস্থাগুলি এই প্রচেষ্টায় যোগ দিলে কাজের গতি আরও ত্বরান্বিত হয়। কৃষিমন্ত্রী বলেন, সরকার ‘প্রগতি’ কর্মসূচির অধীনে ২৬,০০০ ক্ষুদ্র কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, এই উদ্যোক্তারা একটি গ্রামের মধ্যেই কাজ করেন এবং গ্রামের কৃষির রূপান্তরের জন্য ১০০-২০০ জন কৃষকের সঙ্গে সহযোগিতা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande