
পিম্পরি-চিঞ্চওয়াড়, ৮ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের পুণে জেলার পিম্পরি-চিঞ্চওয়াড়ে ভেঙে পড়ল একটি তিনতলা বহুতল। বুধবার ভারী বৃষ্টির মধ্যেই বহুতল ভেঙে পড়ে। এই ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ও প্রশাসন জানিয়েছে, মোশি আবর্জনা ডিপোর কাছে একটি তিনতলা ভবন ধসে পড়ে। এনডিআরএফ, দমকল বাহিনী এবং পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকা ব্যক্তিদের কাছে পৌঁছানোর জন্য স্ল্যাব কাটার কাজ চলছে। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে পুণে-তে, এই বৃষ্টির মধ্যেই বুধবার ভেঙে পড়ে বহুতলটি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ