রাঙাপাড়া রেলস্টেশনে উদ্ধার চুরির তিনটি মোবাইল ফোন, গ্রফতার এক
রাঙাপাড়া (অসম), ৮ জুলাই (হি.স.) : শোণিতপুর জেলার অন্তর্গত রাঙাপাড়া রেলস্টেশনে চুরির তিনটি মোবাইল ফোনের হ্যান্ডসেট সহ এক ব্যক্তিকে পাকড়াও করেছেন আরপিএফ-এর কর্তব্যরত জওয়ানরা। ধৃতকে শোণিতপুর জেলার বাসিন্দা জনৈক রাজা নার্জারি (২৭) বলে পরিচয় পাওয়া গে
ধৃত মোবাইল ফোন চোর রাজা নার্জারি


রাঙাপাড়া (অসম), ৮ জুলাই (হি.স.) : শোণিতপুর জেলার অন্তর্গত রাঙাপাড়া রেলস্টেশনে চুরির তিনটি মোবাইল ফোনের হ্যান্ডসেট সহ এক ব্যক্তিকে পাকড়াও করেছেন আরপিএফ-এর কর্তব্যরত জওয়ানরা। ধৃতকে শোণিতপুর জেলার বাসিন্দা জনৈক রাজা নার্জারি (২৭) বলে পরিচয় পাওয়া গেছে।

জানা গেছে, আজ বুধবার সকালে ৪ নম্বর প্ল্যাটফর্মে ডনি পোলো এক্সপ্রেসে তালাশি চালিয়ে এক চোরের হেফাজত থেকে চুরির তিনটি মোবাইল ফোনের হ্যান্ডসেট উদ্ধার করেছেন আরপিএফ-এর জওয়ানরা। অভিযানের নেতৃত্ব দিয়েছেন হেড কনস্টেবল সোহনলাল প্রধান, হেড কনস্টেবল দেবাশিস মিশ্র, কনস্টেবল উমাকান্ত যাদব এবং কনস্টেবল সুনীল কুমার। আরপিএফ পোস্ট/আরপিএএন-এর পরিদর্শক দিলীপ কুমার তিওয়ারির নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়েছে।

রেলওয়ে চত্বরে চায়ের দোকানের তালা ভেঙে ধারাবাহিক চুরি এবং অন্যান্য সমাজবিরোধী ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিরোধমূলক অভিযান চলাকালীন ডনি পোলো এক্সপ্রেসের একটি স্লিপার কোচ থেকে নামার সময় সন্দেহজনক এই ব্যক্তিকে আরপিএফ সদস্যরা পাকড়াও করেন।

তার হেফাজত থেকে উদ্ধারৃত মোবাইলগুলির মধ্যে রয়েছে একটি কালো রঙের মটোরোলা, একটি গ্রেডিয়েন্ট গ্রিন রঙের আইটেল এবং একটি অরোরা গোল্ড রঙের ভিভো মোবাইল ফোন। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে, সে মোবাইল তিনটি ঢেকিয়াজুলি এলাকায় বিক্রি করার পরিকল্পনা করেছিল। জিজ্ঞাসাবাদ শেষে রাঙাপাড়ায় নিয়োজিত আরপিএফ কৰ্তৃপক্ষ অভিযুক্ত রাজা নার্জারিকে বাজেয়াপ্তকৃত মোবাইল ফোন সহ পরবর্তী আইনি পদক্ষেপের জন্য রাঙাপাড়া জিআরপির হাতে তুলে দিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande